Image description

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক সংকট নিয়ে আলোচনার লক্ষ্যে তেহরানে পৌঁছেছে কাতারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

ইরানের স্থানীয় সংবাদ সংস্থা ইসনা বরাত দিয়ে আলজাজিরা বলছে, কাতারের এই প্রতিনিধিদলটি দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করবেন।

 

বিশেষ করে তিন মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ অবসানের লক্ষ্যে যে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে, তা এই সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে।

উল্লেখ্য, কাতার দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।