Image description

সংসদে ভালো পারফর্ম করতে জামায়াতের সংসদ সদস্যদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘রাজনৈতিক ক্লাস’ করার পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

বুধবার (১০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, গত অধিবেশনে জামায়াতের এমপিদের পারফরম্যান্স দুর্বল হওয়ায় এবার তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি আরও লেখেন, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সংসদে গেলেও প্রশ্ন কঠিন হওয়ায় অনেক সময় প্রস্তুতির বাইরে চলে যেতে হয়েছে।

তিনি পোস্টে আরও উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে কিছু প্রশ্নের উত্তরে কোর্সের বাইরে গিয়ে বক্তব্য দেন, এতে জামায়াতের এমপিরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন বলে তিনি মন্তব্য করেন।

বিএনপি নেতার ভাষ্য অনুযায়ী, জামায়াতের এমপিদের উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়া, এতে সংসদে তাদের পারফরম্যান্স উন্নত হতে পারে।

তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে জামায়াত শক্তিশালী ভূমিকা রাখুক, এটাই প্রত্যাশা।

শীর্ষনিউজ