নিষ্ঠুরতা বন্ধ এবং গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে মুক্তি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। সাফিয়াকে ইসরাইলের নাফহা কারাগারে নির্জন কারাবাসে পাঠানো হয়েছে বলে খবর প্রকাশের পর তিনি এই আহ্বান জানান।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ক্যালামার্ড খেলেন, ‘কেন, কেন এমন নিষ্ঠুরতা?’
তিনি প্রশ্ন করেন, ‘ইসরাইলি কর্তৃপক্ষকে তাদের নিষ্ঠুরতার জন্য জবাবদিহি করানোর ক্ষমতা যাদের আছে, তারা কেন বারবার ব্যর্থ হচ্ছে?’
ক্যালামার্ড আরো বলেন, ‘ডক্টর হুসাম আবু সাফিয়ার তার প্রিয়জনদের সঙ্গে থাকা প্রয়োজন। তার সেবা পাওয়া প্রয়োজন অসংখ্য মানুষের। তার থাকার জন্য সবচেয়ে অনুপযুক্ত জায়গা হলো নির্জন কারাবাস।’
বিশ্বজুড়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার রক্ষা, প্রচারণা ও কৌশলগত দিকনির্দেশনার নেতৃত্ব দিচ্ছেন ক্যালামার্ড। সূত্র: আলজাজিরা
শীর্ষনিউজ