হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কিছু বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। দেশটির বার্তা সংস্থা আইএসএনএ’র বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর আলজাজিরার।
খবরে বলা হয়, ইরানের আলোচক দলের সদস্য হিসেবে পরিচিত মাহমুদ নাবাভিয়ান জানিয়েছেন, নির্দিষ্ট কিছু বাণিজ্যিক জাহাজকে প্রণালী পার হওয়ার অনুমতি দেওয়া হবে, তবে তা ফি পরিশোধের শর্তে।
নাবাভিয়ান এই সিদ্ধান্তকে লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত করেছেন। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, এই দুটি বিষয় পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যে চলমান সমঝোতা নিয়ে উভয় পক্ষ থেকেই পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।
তবে এখন পর্যন্ত কোনো পক্ষই সম্ভাব্য চুক্তির আনুষ্ঠানিক লিখিত নথি প্রকাশ করেনি।