Image description

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এটি পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া মূল ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিরই একটি অংশ ছিল।

বাঘাই বলেন, ইরান ‘শুরু থেকেই লেবাননসহ পুরো অঞ্চলে একযোগে যুদ্ধবিরতির দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আসছে।’ পাশাপাশি লেবাননের জনগণ ও সরকারের প্রতি ‘সংহতি’ প্রকাশ করেছেন তিনি।

 

যুদ্ধবিরতি হওয়ায় লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দাদের নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলি বাহিনীর ‘সম্পূর্ণ প্রত্যাহারের’ প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইসমাইল বাঘাই। সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল।

এদিকে, যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরাইলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান