Image description

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতিকে ‘খুবই ভঙ্গুর’ বলে মন্তব্য করেছে চীন। পরিস্থিতি শান্ত করতে অবদানও রাখতে চায় দেশটি। এজন্য যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি বা যুদ্ধবিরতি নস্যাৎ করার প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

আলজাজিরার খবরে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে এ মন্তব্য করেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

 

ওয়াং ই বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘কঠোর প্রচেষ্টায় অর্জিত এই যুদ্ধবিরতির গতি বজায় রাখা’।

তিনি আরও বলেন, সংঘাত নিরসনে পাকিস্তান বড় ভূমিকা রাখলে চীন তা স্বাগত জানাবে। পাশাপাশি পরিস্থিতি শান্ত করতে বেইজিংও নিজেদের পক্ষ থেকে প্রয়োজনীয় অবদান রাখতে প্রস্তুত রয়েছে।