Image description

ইরান ও এর মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানেরও সমালোচনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, আমার নেতৃত্বে ইসরাইল ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠী এবং এর মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। তিনি অভিযোগ করেছেন, এরদোয়ান ইরানকে ‘সহযোগিতা’ করছেন এবং কুর্দিদের বিরুদ্ধে ‘গণহত্যার’ চালানোর জন্য দায়ী।

সূত্র: আল–জাজিরা।