Image description

ইরানের বাহারেস্তান কাউন্টির কালেহ মির শহরের দুটি আবাসিক এলাকায় মার্কিন ও ইসরাইলি বাহিনী বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, জানিয়েছে ফার্স সংবাদ সংস্থা।

বাহারেস্তান কাউন্টি তেহরান প্রদেশের একটি জনবহুল এলাকা। হামলার পর স্থানীয় প্রশাসন ধ্বংসস্তূপ সরানো এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া সম্ভাব্য ব্যক্তিদের উদ্ধারের জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে।

ফার্সর বরাতে বাহারেস্তানের গভর্নর জানিয়েছেন, উদ্ধারকাজ চলমান এবং পরিস্থিতি এখনও উত্তপ্ত।

সূত্র: আল জাজিরা