Image description

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম মাসউদ জারেই। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মাসউদ জারেই শাহিন শহরের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কলেজের প্রধান ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এ পর্যন্ত এসব হামলায় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইরান ইসরাইলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে, যেখানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।

তথ্যসূত্র: আনাদোলু