Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে ইরানের শীর্ষ নেতা প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ট্রাম্প এখনো প্রস্তর যুগে আটকে আছেন। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরেফ বলেন, ‘গত রাতে ট্রাম্প যুদ্ধকে অজুহাত হিসেবে দেখিয়ে আমেরিকান জনগণের জন্য ‘শিশু পরিচর্যা ও স্বাস্থ্যসেবা’ প্রদানে তার অক্ষমতার কথা বলেছেন, এবং আজ তিনি ইরানকে ‘বিদ্যুৎ কেন্দ্র ও সেতু’ ধ্বংস করার হুমকি দিয়েছেন।’

এই সপ্তাহে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে যে, ট্রাম্প বলেছেন, তার সরকারের পক্ষে চিকিৎসা ও শিশু পরিচর্যা খাতে অর্থায়ন করা সম্ভব নয়, কারণ সরকার সামরিক ব্যয়ের দিকেই এখন মনোযোগ বেশি।

আরেফ লিখেছেন, “যে ব্যক্তি নিজের জনগণের কল্যাণ ত্যাগ করে অন্যদের হুমকি দেয়, সে এখনও ‘প্রস্তর যুগে’ আটকে আছে।”

তিনি আরো বলেন, চাপের মধ্যেও ইরান উন্নয়ন ও নির্মাণের পথ বেছে নিয়েছে।

উল্লেখ্য, ট্রাম্প এর আগে একাধিকবার ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন, যার জবাবেই আরেফ এই মন্তব্য করেছেন।

শীর্ষনিউজ