Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, জীবনযাত্রার উচ্চ ব্যয় ও ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। 'নো কিংস' বা 'কোনো রাজা নেই' স্লোগানে দেশটির বিভিন্ন শহরে একযোগে হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নামার ঘোষণা দিয়েছেন।  

সিএনএন-এর সহযোগী প্রতিষ্ঠান কেওয়াইডব্লিউএর ধারণ করা ভিডিওতে আজ শনিবার স্থানীয় সময় দুপুরে দিকে ফিলাডেলফিয়ার রাস্তায় 'নো কিংস' বিক্ষোভকারীদের বিশাল জনসমাগম দেখা যায়। 

আয়োজকরা জানিয়েছে, ৫০টি অঙ্গরাজ্যের ৩ হাজার একশোর বেশি শহরে বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা করছেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সবচেয়ে বড় শান্তিপূর্ণ বিক্ষোভে পরিণত হতে পারে।