পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর পাঞ্জাবের প্রধান সংগঠক আলিয়া হামজা মালিককে লাহোর থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মা্র্চ) গ্রেফতারের পর তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, আলিয়াকে লাহোরে হেফাজতে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো তার বর্তমান অবস্থান বা কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এই পিটিআই নেত্রী এর আগে বিভিন্ন মামলায় ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন, যা পাকিস্তানের রাজনীতি অঙ্গনে একটি বড় বিতর্কিত বিষয় হয়ে আছে। পিটিআই পাঞ্জাবের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত আলিয়া ২০২৩ সালের ৯ মে'র ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হন।
তার এই দণ্ডাদেশসহ পিটিআইয়ের আরও কয়েকজন নেতার বিরুদ্ধে ওই সময়ের রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে ধারাবাহিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: সামা