Image description

ইরানের সঙ্গে যুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের তিনটি দেশের কাছে দুই হাজার ৩০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ৮০০ কোটি ডলারের বেশি সমমূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, ড্রোন, রাডার ব্যবস্থা এবং এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ।

এছাড়া কুয়েতের কাছে ৮০০ কোটি ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে । এরমধ্যে আছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেম।

জর্ডানের জন্য সাড়ে ৭ কোটি ডলারের বিমান ও গোলাবারুদ সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এই তিনটি দেশের কাছে আরো ছয় বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। তবে তা কংগ্রেসকে জানানোর প্রয়োজন হয়নি, কারণ এগুলো ছিল পূর্বে অনুমোদিত প্যাকেজের সমন্বয় অথবা নিছক বাণিজ্যিক বিক্রয়।

সূত্র: রয়টার্স/মিডল ইস্ট আই