Image description

হিজবুল্লাহর সামরিক শক্তি দেখে হতভম্ব হয়ে পড়েছে ইসরায়েল। সংগঠনটির সক্ষমতা নিয়ে ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক শিবিরে ক্রমবর্ধমান বিস্ময়ের লক্ষণ দেখা যাচ্ছে। ইসরায়েলের সরকারি কর্মকর্তারা স্বীকার করছেন যে, তাদের পূর্ববর্তী গোয়েন্দা প্রতিবেদনে হিজবুল্লাহর শক্তি কম করে দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
ইরানের সঙ্গে চলমান আঞ্চলিক যুদ্ধের সময় হিজবুল্লাহও ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এরপরই হিজবুল্লাহর সামরিক শক্তি দেখে হতভম্ব হয়ে পড়ে ইসরায়েল। এ সময় ইসরায়েলিরা বুঝতে পারে যে, তারা লেবাননের এ সংগঠনটিকে অবমূল্যায়ন করেছিল।

 

ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের আশঙ্কা তারা একটি ভয়াবহ যুদ্ধের কবলে পড়তে যাচ্ছে। এর আগে তারা মনে করেছিল, হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে সিরিয়া থেকে সামরিক সরঞ্জাম সরবরাহ বিঘ্ন ঘটায়—তারা সামরিকভাবে শক্তিশালী নয়। তবে সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের ঘটনাবলী সেই ধারণাগুলোকে মিথ্যায় পরিণত করেছে। ইসরায়েলের গণমাধ্যমগুলোও এ বিষয়টি নিশ্চিত করেছে।

 

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইস্যুতে বিশেষজ্ঞ ও গবেষক মোমেন মিকদাদ বলেছেন, কয়েক মাস তুলনামূলক নীরব থাকার পর হিজবুল্লাহর সামরিক নৈপুণ্যে হতভম্ব হয়ে পড়েছে ইসরায়েল। এখন তাদের মধ্যে বিস্ময়ের ঘোর কাটেনি।

 

তিনি বলেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা ও গুপ্তহত্যা সত্ত্বেও সংগঠনটি নীরব ছিল। এর কারণে জায়নবাদীরা মনে করেছিল যে, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা হ্রাস পেয়েছে।

মিকদাদ বলেন, ইসরায়েলের পূর্ববর্তী গোয়েন্দা প্রতিবেদনে হিজবুল্লাহর শক্তি কম করে দেখানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোও এ বিষয়টি নিশ্চিত করেছে। তারা মনে করেছিল হিজবুল্লাহ আগের তুলনায় দুর্বল। কিন্তু, যুদ্ধের ঘটনা প্রবাহের আলোকে এ বিষয়টি বলা যায় যে, তারা একটি মিথ্যা ধারণা পোষণ করেছিল। এখন ইসরায়েলিদের আশঙ্কা তারা একটি ভয়াবহ যুদ্ধের কবলে পড়তে যাচ্ছে।