প্রধান সামরিক বাহিনীর পাহারায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালানো কোনো স্থায়ী নিরাপত্তা কৌশল হতে পারে না বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। সংস্থাটির প্রধান আর্সেনিও ডোমিঙ্গেজ ফাইন্যানশিয়াল টাইমসকে বলেছেন, ‘এ ধরনের ব্যবস্থা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।’
আলজাজিরার খবর জানায়, আর্সেনিও ডোমিঙ্গেজ বলেছেন, ‘এটি হয়তো ঝুঁকি কমাতে পারে, কিন্তু ঝুঁকি পুরোপুরি শেষ হয় না। বাণিজ্যিক জাহাজ ও নাবিকরা এরপরও নিশ্চিন্তে হরমুজ দিয়ে জাহাজ চালাতে পারবেন না।’
এদিকে হরমুজ প্রণালির সুরক্ষার জন্য আন্তর্জাতিক নৌবাহিনীর জোট গঠনের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রস্তাবটি ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে।