ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। সোমবার রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরের শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এক সংগীত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
হামলার অভিযোগ তোলা শিক্ষার্থীর নাম নাইমুর রহমান রিদম। রিদম ঢাবির কবি জসীম উদ্দীন হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী। হামলাকারীরা শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ বিষয়ে নাইমুর রহমান রিদম বলেন, 'গ্রামের একটি গানের অনুষ্ঠানে হঠাৎ একজন ব্যক্তি আমার ওপর আক্রমণ চালায়। তারা ইউনিয়ন ছাত্রলীগের নেতা। তারা এলাকায় নিয়মিত ইয়াবা সেবন করে। নেশাগ্রস্ত অবস্থায় তারা আমার ওপর আক্রমণ চালায়।’
তিনি আরও বলেন, ‘আমি পুলিশকে জানিয়েছি। তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে।’