Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে নতুন ড্যান্স মিউজিক ভিডিও ‘আয় সজনী’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় শিল্পী সামজ ভাই। এই আইটেম ঘরানার গানটির সংগীতায়োজনে ছিলেন শোভন রায়।

 

 

ভিডিওতে পারফর্ম করতে দেখা যাবে শান্ত এবং অবন্তিকা রহমানকে। নাচ, গ্ল্যামার ও মনোমুগ্ধকর সেটে ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গান-ভিডিওতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন র‍্যাপার রিজান।

সামজ জানান, আধুনিক সংগীত, র‍্যাপ, আকর্ষণীয় কোরিওগ্রাফি ও চমৎকার চিত্রায়ণের সমন্বয়ে গানটি তৈরি হয়েছে।

ঈদের উৎসবমুখর পরিবেশে গানটি সবার মধ্যে নতুন আমেজ ছড়িয়ে দেবে।

 

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, গানটির ভিডিও ঈদের আগের দিন (চাঁদ রাতে) তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। পাশাপাশি গানটি শোনা যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।