ব্যস্ততার মাঝে ভুলে গেছেন প্রিয়জনের জন্মদিন। মাঝেমধ্যে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় । হঠাৎ করেই মনে পড়ল বার্তা পাঠানো হয়নি। এমন পরিস্থিতির সমাধান এনেছে হোয়াটস অ্যাপ। আগে থেকে লেখা বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে আপনার প্রিয়জনের কাছে।
ফলে জন্মদিনের শুভেচ্ছাসহ গুরুত্বপূর্ণ সব বার্তা সঠিক সময়ে প্রাপকের কাছে পৌঁছানো যাবে। প্রাপকের কাছে পৌঁছানোর আগপর্যন্ত যেকোনো সময় বার্তা সম্পাদনা বা মুছেও ফেলা যাবে। ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যেতে পারে। দিনক্ষণ নির্ধারণ করে আগে থেকে লিখে রাখা ম্যাসেজ স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে শিডিউল কলস সুবিধার মাধ্যমে এক বা একাধিক ব্যক্তিকে কল করার আগাম তারিখ, সময় ও বিষয় জানিয়ে দেওয়া যায়। নির্দিষ্ট ব্যক্তিরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেই শিডিউল কলসের বার্তা দেখতে পান। ফলে তারা নির্দিষ্ট সময়ে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে কথা বলতে পারেন।
ধারণা করা হচ্ছে, শিগগিরই নির্বাচিত আইফোন ব্যবহারকারী ব্যক্তিরা পরীক্ষামূলকভাবে সুবিধাটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।
শীর্ষনিউজ