টি-টুয়েন্টি বিশ্বকাপে এখন নকআউট রোমাঞ্চের অপেক্ষা। কাল শেষ হয়েছে সুপার এইট পর্ব। বাকি এখন শুধু দুই সেমিফাইনাল ও ফাইনাল। ২০ দলের টুর্নামেন্টে এখন টিকে আছে চারটি দল—দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড।
কাল সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১ নম্বর গ্রুপে রানার্সআপ হয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। স্বাগতিকেরা ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে দুবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে।
এর আগের দিন ৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে ১ নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই দুই দলের কারোরই বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা নেই।
৮ মার্চ ফাইনাল আহমেদাবাদে।
নকআউট পর্বের সূচি
১ম সেমিফাইনাল
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড
৪ মার্চ, কলকাতা, সন্ধ্যা ৭-৩০ মি.
২য় সেমিফাইনাল
ইংল্যান্ড-ভারত
৫ মার্চ, মুম্বাই, সন্ধ্যা ৭-৩০ মি.
ফাইনাল
৮ মার্চ, আহমেদাবাদ, সন্ধ্যা ৭-৩০ মি.