এনসিপি জুলাইয়ের এস্টাবলিশমেন্ট, জুলাইয়ের স্পিরিট না বলে মন্তব্য করেছে আপ বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ হিযবুল্লাহ। রবিাবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'জুলাইয়ের এস্টাবলিশমেন্ট জিতেছে, কিন্তু জুলাইয়ের স্পিরিট হেরে গেছে৷ যদিও জুলাইয়ের এস্টাবলিশমেন্টের বিজয়ও জুলাইয়েরই একটা বিজয়ও বটে।'
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, 'আমাদের রেজিস্ট্যান্স পরাজিত হয়েছে, সকল অর্থেই৷ ফলে জনপরিসরে হাসি, ঠাট্টা, ট্রল, সমালোচনা এবং কৌতুক জারি থাকবে স্বাভাবিক। এগুলার জবাব দেওয়ারও কোন তাড়না অনুভব করি না৷ কারণ পরাজিতের কোন জবাব হয় না৷'
হিযবুল্লাহ তার পোস্টে নিজের বিশ্বাস পুনর্ব্যক্ত করে বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এনসিপি জুলাইয়ের এস্টাবলিশমেন্ট, জুলাইয়ের স্পিরিট না। জুলাইয়ের এস্টাবলিশমেন্ট জিতেছে, কিন্তু জুলাইয়ের স্পিরিট হেরে গেছে৷ যদিও জুলাইয়ের এস্টাবলিশমেন্টের বিজয়ও জুলাইয়েরই একটা বিজয়ও বটে।'