Image description

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ উদ্ধারের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি আসল নয়। মূলত, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো। এটির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

জানা যায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি।

এরপরই, খামেনির লাশ উদ্ধারের দৃশ্য-দাবি করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

 

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

 

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

এছাড়া গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল ‘সিন্থ-আইডি’ (SynthID) ব্যবহার করে জানা যায়, ছবিটির পুরো অথবা আংশিক গুগলের এআই টুলের সাহায্যে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। এছাড়াও একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল।