Image description
 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা জবাব দিতে শুরু করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে তাই বিরাজ করছে অস্থিরতা। এমন বিপদেই আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সৌদি আরবে উমরাহ করতে গিয়েছেন তিনি। আজ ঢাকায় ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সমস্ত ফ্লাইট।

মুশফিক তাই জানেন না কখন ঢাকায় ফিরতে পারবেন। এখন জেদ্দার বিমানবন্দরেই আছেন তিনি। এক ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে উমরাহ হজের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ্, আমার হজ (উমরাহ) শেষ করেছি এবং আজ দুবাই হয়ে (এমিরেটস এয়ারলাইন্সে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওয়ানা হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে সমস্ত ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব।’

শীর্ষনিউজ