Image description

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে বাংলাদেশ ক্রিকেট দল। ৮৫ রানে প্রথম সারির ৬ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।


সিরিজের প্রথম টেস্টে টাইগার শিবিরে ধস নামান কাগিসো রাবাদা। আর চলতি টেস্টে রাবাদা এখনও  উইকেট শিকারের সুযোগ পাননি। তার আগেই সতীর্থ মার্কো জেনসেন, এনরিক নর্টজে আর ওয়েন মুল্ডার। এই তিন তারকা পেসার ইতোমধ্যে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ ভেঙ্গে চুরমার করে দিয়েছেন।