পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতির ঘটনা এবং তা ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া নানা পদক্ষেপে তৈরি হয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। এর দায় স্বীকার করে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।
ঘটনার সূত্রপাত একটি জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষণ পরীক্ষায়। অভিযোগ রয়েছে, ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী গোপন ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় উত্তর সংগ্রহ করেন।
এ ঘটনা সামনে আসার পর দেশজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুনুং পরীক্ষায় এ ধরনের জালিয়াতি ঠেকাতে উদ্বিগ্ন হয়ে পড়ে কর্তৃপক্ষ।
পরিস্থিতি সামাল দিতে পরীক্ষার ঠিক আগমুহূর্তে নেওয়া হয় নানা কঠোর পদক্ষেপ। পরীক্ষার্থীদের চশমা পরীক্ষা, পোশাকের বোতামে স্টিকার লাগানো, পরীক্ষাকেন্দ্রে ওয়াই-ফাই সীমিত করা এবং মোবাইল ফোন শনাক্ত করতে জরুরি
তবে শেষ মুহূর্তের এসব পরিবর্তনে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন। পরে প্রেসিডেন্ট লি জে-মিয়ং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন।
এদিকে প্রেসিডেন্ট লি জে-মিয়ং জানিয়েছেন, পরীক্ষায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পুরো পরীক্ষাব্যবস্থা পর্যালোচনা করা হবে।