আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে এখন পর্যন্ত বাংলাদেশের দুই ক্রিকেটারের দল নিশ্চিত হয়েছে। দুজনই জায়গা পেয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরি ডায়মন্ড থেকে। সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে নাঙ্গাহার কসমিক। আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানাকে নিয়েছে টিম পাকতিয়া।
আজ দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটির খেলোয়াড় ড্রাফট। এখনো বাকি রয়েছে বেশ কয়েকটি ক্যাটাগরির নির্বাচন। ফলে সাকিব-নাহিদের পর আরও বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ রয়েছে।
এবারের ড্রাফটে চার ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের মোট ৩০ ক্রিকেটার। প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন পাঁচজন করে। গোল্ড ক্যাটাগরিতে আছেন ১৩ জন এবং সিলভার ক্যাটাগরিতে সাতজন।