আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে। ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হবে তাওহীদ হৃদয়দের।
শনিবারের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছে বাংলাদেশ। সময়ের ছাড় হিসাব করার পর এই সিদ্ধান্তে পৌঁছান আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের ডেভিড গিলবার্ট।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে যত ওভার কম বোলিং করা হবে, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
প্রথমবার অধিনায়কের দায়িত্ব পালন করা হৃদয় নিজের দোষ স্বীকার করে জরিমানা মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আলাউদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি।