Image description

আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে কোচিং স্টাফে বেশকিছু সংযোজন আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কয়েকদিন আগেই জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার ম্যালিবংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বিসিবি। এবার আলোচনা চলছে পরামর্শক নিয়োগ দেয়ার ব্যাপারে।

 

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ায়। এই ৩ দেশের মধ্যে সবচেয়ে বেশি খেলা হবে দক্ষিণ আফ্রিকায়। সেই দেশের কন্ডিশন বিবেচনায় নিয়ে কোচিং প্যানেলে প্রোটিয়া পরামর্শক নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে বিসিবি।

 

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী আমার দেশকে বলেন, 'একজন পরামর্শক নিয়োগ দেয়ার ব্যাপারে আলোচনা চলছে। যেহেতু বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়, সেখানকার একজনকেই নিয়োগ দেয়ার পরিকল্পনা আছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। অনেকের সঙ্গেই যোগাযোগ চলমান আছে বিসিবির।'

 

শুধু ওয়ানডে বিশ্বকাপের জন্যই এই পরামর্শক নিয়োগ দেয়ার পরিকল্পনা বিসিবির। সেক্ষেত্রে চুক্তিটা হতে পারে বেশ অল্প সময়ের জন্য।