Image description

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। প্রস্তুত বুয়েনস আইরেসের মঞ্চও।

আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় উন্মাদনাও বরাবরই তুঙ্গে। তাই মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচটি কীভাবে উপভোগ করবেন এই অঞ্চলের সমর্থকেরা, এখন সেটিই বড় প্রশ্ন।

বাংলাদেশসহ এই অঞ্চলে আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব কোনো টেলিভিশন চ্যানেল পায়নি। তবে ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫-এ (ZEE5) সরাসরি দেখা যাবে ম্যাচটি। এ ছাড়া ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডিতেও ম্যাচটি সম্প্রচার হওয়ার কথা রয়েছে। তবে এসব প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।

এর বাইরে কিছু থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও ম্যাচটি দেখার চেষ্টা করতে পারেন সমর্থকেরা। স্পোর্টসপাই ও ক্রীড়া টিভির মতো অ্যাপে বিভিন্ন সময় খেলা স্ট্রিম করা হয়ে থাকে। তবে এসব অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মে স্ট্রিমিংয়ের মান, স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকতে পারে।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের রিভার প্লেটের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। জাতীয় দলের হয়ে এ ম্যাচের মধ্য দিয়েই ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছাবেন মেসি।

আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী ৬ অক্টোবর রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। তবে বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় গড়াবে ম্যাচটি। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। অনলাইনে টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মেও দেখা যাবে।