Image description

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা হয়েছে আজ। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপে পড়েছে শ্রীলংকা ও ভুটান। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু হবে বাংলাদেশের। এরপর ১১ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। বাংলাদেশের ম্যাচগুলো শুরু হবে রাত ৮টায়। তবে বাংলাদেশের গ্রুপ এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। কেননা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যদি ফিফা নিষেধাজ্ঞামুক্ত হয় নেপাল, তাহলে বাংলাদেশের গ্রুপে খেলবে। এতে সূচিরও পরিবর্তন আসবে।

 

বিজ্ঞাপন

অপর গ্রুপে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর হবে সাফের ফাইনাল ম্যাচ। সবগুলো ম্যাচ হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। 

স্থানীয়ট্যুর খুঁজুন

 

 

দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ ফুটবল। ২০১৮ সালের পর এবার আবারও বাংলাদেশের মাটিতে হবে এই মেগা টুর্নামেন্ট। ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে স্বাগতিক বাংলাদেশ দলের। ২০০৩ সালে একবারই সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও স্বাগতিক ছিল তারা। এবারও টুর্নামেন্টটি স্মরণীয় করে রাখার অপেক্ষায় লাল-সবুজের জার্সিধারীরা।