Image description

ম্যাচের শেষ মুহূর্তে আবারও নায়ক হয়ে উঠলেন বদলি খেলোয়াড় মিকেল মেরিনো। তার গোলে বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন।

৯০তম মিনিটে বক্সের বাইরে থেকে পাও কুবার্সির নেওয়া শট গোলরক্ষক সেন ল্যামেন্স প্রথমে ঠেকালেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে সবার আগে পৌঁছে জোরালো শটে জালে বল পাঠান মেরিনো।

গোল করার পরপরই বেলজিয়ামের এক ডিফেন্ডারের শক্ত ট্যাকলের শিকার হলেও নিজের কাজ ঠিকই শেষ করেন স্পেনের এই মিডফিল্ডার। তার এই গোলেই ম্যাচের একেবারে শেষ সময়ে আবারও লিড ফিরে পায় লা রোজা।

প্রথম গোলের মতোই দ্বিতীয় গোলটিও আসে গোলরক্ষকের রিবাউন্ড থেকে, যেখানে দ্রুততম প্রতিক্রিয়া দেখিয়ে সুযোগ কাজে লাগায় স্পেন।