Image description

​স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলকে শেষ ৩২-এ তোলার পর মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সংবাদ সম্মেলনেও আলো কেড়ে নিলেন ভিনিসিয়াস জুনিয়র। হাসিমুখে কোচ কার্লো আনচেলত্তির সাথে নিজের একটি মজাদার বাজি ধরার গল্প শোনালেন রিয়াল মাদ্রিদ ও সেলেসাওদের এই প্রধান তারকা।

​ম্যাচ শেষে মিক্সড জোনে ভিনিসিয়াস বলেন, ‘মিস্টার আনচেলত্তি এখন আমাকে একটা উপহার দিতে বাধ্য! আমি তাঁকে কথা দিয়েছিলাম যে এবার বিশ্বকাপে আমি একটা হেড থেকে গোল করব। কিন্তু তিনি হেসে বলেছিলেন, এটা নাকি আমার পক্ষে অসম্ভব! সাথে এটাও যোগ করেছিলেন যে, আমি যদি সত্যিই হেড থেকে গোল করতে পারি, তবে তিনি আমাকে একটা দারুণ উপহার দেবেন।’

​কার্লো আনচেলত্তির সেই ‘অসম্ভব’ চ্যালেঞ্জকেই শেষ পর্যন্ত সত্যি করে দেখালেন ভিনিসিয়াস। গ্রুপ পর্বের এই অবিশ্বাস্য ফর্ম আর কোচের সাথে এমন মধুর রসায়নই প্রমাণ করে, ব্রাজিলের ড্রেসিংরুমের পরিবেশ এখন কতটা ফুরফুরে। এখন দেখার বিষয়, শিষ্য বাজিতে জিতে যাওয়ার পর গুরু আনচেলত্তি তাঁর জন্য কী উপহার বরাদ্দ করেন!