Image description

বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ মানেই বাংলাদেশে আলাদা আবহ। আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনের আবেগ এখানে সব সময়ই অন্য মাত্রার। ব্রাজিল খেললে রাতজাগা কিংবা ভোরের অ্যালার্ম, দুটিই অনেকের কাছে বিশ্বকাপের অংশ। এবার সেই ব্রাজিল বিশ্বকাপ শুরু করছে মরক্কোর বিপক্ষে, যারা গত বিশ্বকাপে সেমিফাইনালে উঠে পুরো ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিল।

 

ব্রাজিল-মরক্কো ম্যাচটি বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় শুরু হবে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। ফিফার সূচি অনুযায়ী ম্যাচটির কিক-অফ ১৩ জুন ২০২৬, ২২:০০ ইউটিসি। বাংলাদেশ সময় সেটি ১৪ জুন ভোর ৪টা।

 

বাংলাদেশের দর্শকেরা বিশ্বকাপের ম্যাচগুলো টিভিতে দেখতে পারবেন সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে। ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ দেখা যাবে টফি ও বায়োস্কোপে। বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশে এই টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যুক্ত হয়েছে।

 

মোবাইল বা ল্যাপটপে দেখতে চাইলে সবচেয়ে সহজ পথ হতে পারে টফি বা বায়োস্কোপ। প্লাটফর্ম দু'টির ফিফা হাবে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ আলাদাভাবে তালিকাভুক্ত আছে। তাই যারা ফোন, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে ম্যাচ দেখতে চান, তাঁদের জন্য আগে থেকেই অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করে রাখা ভালো।

 

টুর্নামেন্ট পাসের ক্ষেত্রেও দর্শকদের জন্য তুলনামূলক কম খরচের ব্যবস্থা রাখা হয়েছে। তথ্য অনুযায়ী, টফি বা বায়োস্কোপে বিশ্বকাপের টুর্নামেন্ট পাস ৯৭-১২৯ টাকা, যা পরে ১২৯ টাকা । এই পাসে স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে ১০৪টি ম্যাচ ফুল এইচডিতে দেখার সুবিধার কথা বলা হয়েছে।

ব্রাজিলের ম্যাচ বলে দর্শকচাপ বেশি হতে পারে। তাই ম্যাচ শুরুর ঠিক আগে অ্যাপ ডাউনলোড, লগইন বা পেমেন্ট করতে গেলে ঝামেলায় পড়ার ঝুঁকি থাকে। যারা মোবাইল বা ল্যাপটপে দেখতে চান, তাঁদের জন্য ভালো হবে আগেই সাবস্ক্রিপশন, ইন্টারনেট সংযোগ এবং লগইন ঠিক আছে কি না দেখে নেওয়া।

 

টিভিতে দেখার ক্ষেত্রেও সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে ম্যাচ দেখা যাবে।

 

মাঠের লড়াইটাও সহজ হবে না ব্রাজিলের জন্য। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপ শুরু করছে কার্লো আনচেলত্তির অধীনে। সামনে মরক্কো, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। ব্রাজিলের আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও লুকাস পাকেতাদের দিকে চোখ থাকবে। অন্যদিকে মরক্কোর বড় ভরসা আশরাফ হাকিমি, সোফিয়ান আমরাবাত ও ব্রাহিম দিয়াসদের অভিজ্ঞতা, গতি ও টেকনিক্যাল মান।

 

ম্যাচ তথ্য

  • ম্যাচ: ব্রাজিল বনাম মরক্কো
  • টুর্নামেন্ট: ফিফা বিশ্বকাপ ২০২৬
  • গ্রুপ: সি
  • ভেন্যু: নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়াম
  • বাংলাদেশ সময়: রোববার, ১৪ জুন, ভোর ৪টা
  • টিভি: সময় টিভি, বিটিভি, টি স্পোর্টস
  • ডিজিটাল: টফি, বায়োস্কোপ