টি-টোয়েন্টিতে সময়টা দারুণ কাটছে বাংলাদেশের। তার সুফলও পাচ্ছে লিটন দাসের দল। আইসিসির বার্ষিক হালনাগাদে আজ দল হিসেবে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।
ছেলেদের র্যাংকিংয়ে উন্নতি হলেও মেয়েদের বেড়েছে রেটিং পয়েন্ট।
সেই পরিসংখ্যানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান এখন ৮ নম্বরে। ২২৫ পয়েন্ট নিয়ে টাইগাররা পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে। সময়ের মধ্যে ৬ রেটিং পয়েন্ট হারিয়েছে লঙ্কানরা।
শীর্ষে রয়েছে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সূর্যকুমার যাদব-জাসপ্রীত বুমরাহদের রেটিং পয়েন্ট ২৭৫।
অন্যদিকে নিগার সুলতানা জ্যোতির দলের পয়েন্ট বেড়েছে ৫। তাতে ১০ম স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ১৯৯। এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের ওপরে আছে আয়ারল্যান্ড (২০০)।