Image description

সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সেরা একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। এই একাদশের অধিনায়ক করা হয়েছে চ্যাম্পিয়ন পেশোয়ার জালমিকে নেতৃত্ব দেওয়া বাবর আজমকে।

 

পিএসএলের এবারের আসরে মোট ৬জন বাংলাদেশি দল পেয়েছিলেন। তাদের মধ্যে ৫ জন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন নাহিদ রানা। দুর্দান্ত ফর্মেও ছিলেন এই পেসার, চ্যাম্পিয়ন হয়েছে তার দল। তবে আসরের সব ম্যাচ খেলেননি তিনি, এ কারণেই হয়তো সেরা একাদশে জায়গা পাননি.

পিএসএলের সেরা একাদশে না থাকলেও এবারের টুর্নামেন্টে আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ। মাত্র পাঁচ ম্যাচে ৯ উইকেট শিকার করেন তিনি। ইকোনমিও ছিল দুর্দান্ত, ৫.৪৪।

টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি ও রানার আপ হায়দরাবাদ কিংসম্যানের তিনজন করে খেলোয়াড়। এ ছাড়াও লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের দুইজন আর মুলতান সুলতান্স থেকে একজন জায়গা করে নিয়েছেন পিসিবি ঘোষিত এই একাদশে।

 

 

পিএসএলের আসর সেরা একাদশ : বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শান মাসুদ, উসমান খান, শাদাব খান, হাসান খান, শাহীন শাহ আফ্রিদি, হুনাইন শাহ, সুফিয়ান মুকিম ও রিচার্ড গ্লিসন।

দ্বাদশ খেলোয়াড়: হাসান নওয়াজ।