শুধু সংস্কৃতিতে নয়, দেশব্যাপী খেলাধুলায়ও নতুন প্রতিভা তুলে আনার কার্যক্রম শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নাম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে।
এতে অংশ নিতে পারবে ১২ থেকে ১৪ বছর বয়সীরা (২/৫/২০১২ থেকে ২/৫/২০১৪ এর মধ্যে যাদের জন্ম)। রেজিস্ট্রেশনের সময়সীমা ১৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল, ২০২৬। অনুষ্ঠান উদ্বোধন হবে ২ মে।
প্রতিভা অন্বেষণের ক্যাটাগরিতে থাকছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তাইকোয়ানডো)।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে যারা নির্বাচিত হবে, তারা দক্ষ কোচের অধীনে উন্নত মানের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পাবে। একই সাথে তাদের জন্য তৈরি হবে পেশাদার খেলোয়াড় হওয়ার এক অনন্য সুযোগ।
কর্তৃপক্ষের মতে, দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি’ যেভাবে মহীরুহ শিল্পী তৈরি করেছে, ক্রীড়াঙ্গনেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ঠিক একই ভূমিকা রাখবে।
তৃণমূলের অদম্য মেধাবীদের বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
আবেদন করতে হবে এই লিংকে।