আইপিএলের প্রথম দুই আসরে দারুণ ছন্দে ছিলেন ক্যামেরন গ্রিন। সঙ্গে অলরাউন্ডার হওয়ায় সর্বশেষ নিলামে তাই দামটা আকাশছোঁয়া পেয়েছেন অস্ট্রেলিয়ান তারকা। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।
কিন্তু দামের মূল্য দিতে পারছেন না গ্রিন।
যার সঙ্গে তুলনা করা হচ্ছে তিনি অবশ্য গ্রিনের গুরু। কলকাতার হয়েই চার-ছক্কায় মাঠ মাতানো আন্দ্রে রাসেল। আইপিএল থেকে অবসর নিয়ে দলটির পাওয়ার কোচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এমন অভিমতই জানিয়েছেন কাইফ। ভারতের সাবেক ব্যাটার লিখেছেন, ‘সম্ভবত এবারের মৌসুমে কেকেআর সবচেয়ে বড় ভুল করেছে আন্দ্রে রাসেলকে কোচ এবং তাকে অলরাউন্ডার হিসেবে না খেলানো। তবে কলকাতার ডাগআউটে জায়গা দিয়ে নিলাম থেকে অন্যদের তাকে না নেওয়ার বিষয়টি কাজে দেয়নি। ২৫ কোটি রুপির গ্রিনের চেয়ে সে কি এখনো ভালো অলরাউন্ডার না? উত্তরটা স্পষ্ট।
এখন দেখার বিষয় আইপিএলের বাকি অংশে ব্যাট-বলে সমালোচনার জবাব দিতে পারেন কিনা গ্রিন?