পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। নিজের প্রথম ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বশীল ব্যাটিং করে দলের ৬৯ রানের বড় জয়ে অবদান রাখেন তিনি। একই ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স দেখান আরেক বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।
ইনিংসে ১৩ বলে ১৪ রান করেন ইমন, যেখানে ছিল একটি ছক্কা।
লাহোরের ইনিংসে ৮৪ থেকে ৯৪ রানের মধ্যে দ্রুত তিন উইকেট পড়ে গেলে চাপে পড়ে দলটি।
ম্যাচ শেষে কালান্দার্সের মালিক ও টিম ডিরেক্টর সামিন রানা ইমনের ইনিংসের প্রশংসা করে বলেন, ‘ইমন, ভালো অভিষেক। দারুণ করেছ। আমি আগেও বলেছি, কত রান করেছ বা কত ছক্কা-চার মেরেছ, সেটি বড় বিষয় নয়।
বল হাতে মোস্তাফিজও ছিলেন দুর্দান্ত। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন একটি উইকেট।
মোস্তাফিজকে প্রশংসা করে রানা বলেন, ‘আমাদের চ্যাম্পিয়ন সম্পর্কে আর কী বলব? ফিজ দারুণ করেছ।’