পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি প্রথমবারের মতো পিএসএলে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন।
ম্যাচ রেফারিদের তালিকাতেও রয়েছে চমক। আইসিসির এলিট প্যানেলের সদস্য স্যার রিচার্ড রিচার্ডসন প্রথমবারের মতো পিএসএলে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পিএসএলের এবারের আসর। শুরুতে ছয়টি ভেন্যু নির্ধারিত থাকলেও পরে তা কমিয়ে আনা হয়েছে।
এক নজরে ম্যাচ অফিসিয়ালদের তালিকা
আম্পায়ার
আহসান রাজা, ক্রিস গ্যাফানি, শরফুদ্দৌলা সৈকত, আল্লাহুদ্দিন পালেকার, অ্যালেক্স হোয়ার্ফ, ক্রিস ব্রাউন, আসিফ ইয়াকুব, রশিদ রিয়াজ, ফয়সাল খান আফ্রিদি, নাসির হুসেন, জুলফিকার জান, আবদুল মুকিত, আলে হায়দার, ইমরান জাভেদ এবং তারিক রশিদ।
ম্যাচ রেফারি স্যার রিচার্ড রিচার্ডসন, রোশন মহানামা, আলী নকভি, কামরান চৌধুরী, বিলাল খিলজি, ইফতিখার আহমেদ, আলিম মুসা ও সোহেল ইদ্রিস।