Image description

কুষ্টিয়ার কুমারখালীতে ১৯৯৮ ও ৯৯ এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে গড়ে ওঠা সংগঠন ‘বন্ধু উৎসব’ এর আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে বন্ধুদের দুটি দল ফকির ওয়ারিওরস ৯৮ ও মিসকিন মনস্টার ৯৯ অংশ নেয়।

 

রোববার (২২ মার্চ) কুমারখালীর এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে দিনভর চলা এ আয়োজনে ছিল আরও নানান অনুষঙ্গ।

 

বন্ধুদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছর ঈদসহ বিভিন্ন উৎসবকে স্মরণীয় করে রাখতে ভিন্নধর্মী আয়োজন করে থাকে বন্ধু উৎসব কুমারখালী। সকালে প্রীতি ক্রিকেট ম্যাচ শুরুর আগে আতশবাজি পুড়িয়ে ও পটকা ফাটিয়ে বর্ণাঢ্য ভ্যান র‌্যালি বের হয়। র‌্যালিটি কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে হয়। র‌্যালিতে অংশ নেয় এসএসসি ৯৮ ও ৯৯ ব্যাচের বন্ধু এবং তাদের পরিবারের সদস্যরা।

 

পরে এম এন পাইলট বিদ্যালয় মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় অংশ নেন ৯৮ ব্যাচের বন্ধুদের দল ফকির ওয়ারিওরস ও ৯৯ ব্যাচের বন্ধুদের দল মিসকিন মনস্টার। প্রীতি এ ক্রিকেট ম্যাচে ৯৯ ব্যাচের বন্ধুদের দল মিসকিন মনস্টারকে হারিয়ে বিজয়ী হয় ৯৯ ব্যাচের বন্ধুদের ক্রিকেট দল ফকির ওয়ারিওরস। পরে বিজয়ী দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 
 

 

ভিন্নধর্মী এ আয়োজন সাড়া ফেলে শহরের বাসিন্দাদের মাঝেও, যা দেখতে মাঠ প্রাঙ্গণে ভিড় করেন বহু দর্শক।