Image description

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঈদুল ফিতর উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন।

 

আজ রবিবার তিনি সেনা ক্যাম্প পরিদর্শনকালে দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

 

এ সময় তিনি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে একইভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন।

 
 

সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।