Image description

ইরান যুদ্ধ বন্ধের জন্য ছয় দফা শর্ত ঘোষণা করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, শর্তগুলো পূরণ না হলে কোনো সমঝোতা সম্ভব নয়।

রোববার (২২ মার্চ) দেশটির এক জ্যেষ্ঠ রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা মেহের নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধের জন্য ইরান আগে থেকেই একটি বহু-ধাপের পরিকল্পনা তৈরি করেছিল এবং তা এখন ‘উচ্চমাত্রার কৌশলগত ধৈর্য’ নিয়ে বাস্তবায়ন করছে।

সাক্ষাৎকারে ওই কর্মকর্তা আরও দাবি করেন, ইরান আঞ্চলিক বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা ধ্বংস করে ইসরায়েলের আকাশসীমায় ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, ইরানের নীতি হলো ‘আগ্রাসনকারীদের শাস্তি দেওয়া’, যা চলবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে একটি ‘ঐতিহাসিক শিক্ষা’ দেওয়া হয়। যদিও যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীরা যুদ্ধ বন্ধের প্রস্তাব পাঠিয়েছে, তেহরান স্পষ্ট জানিয়েছে, তাদের নির্ধারিত শর্তগুলো ছাড়া কোনো চুক্তি হবে না।

ইরানের দেওয়া ছয়টি প্রধান শর্ত হলো:

১. ভবিষ্যতে যুদ্ধ না হওয়ার নিশ্চয়তা।
২. মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা।
৩. ইরানকে ক্ষতিপূরণ প্রদান।
৪.পুরো অঞ্চলে সব ধরনের যুদ্ধ বন্ধ করা।
৫. হরমুজ প্রণালী নিয়ে নতুন আইনি কাঠামো তৈরি ও ইরানবিরোধী গণমাধ্যম ও
৬. ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা ও প্রত্যর্পণ।

ইরান বলছে, এসব শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধ সমাপ্তির পথ সুগম হবে।

শীর্ষনিউজ