চোটের কারণে তিন সপ্তাহ হলো খেলতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে। তবে মাঠের বাইরে সময়টা দারুণ কাটছে রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ডের।
স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতোর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এমবাপ্পে। দুজনকে প্রায়ই একসঙ্গে ঘুরতে-ফিরতে দেখা যাচ্ছে।
অবশ্য এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে এস্তারই আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এক সাক্ষাৎকার চমকপ্রদ ঘটনা শেয়ার করে আলোচনায় এসেছেন তিনি। এমবাপ্পেকে প্রথমবার দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন, প্রেমে পড়ার আগে জানতেনই না এমবাপ্পে আসলে কে!
এস্তার বলেছেন, ‘প্রথম দেখাতেই আমি এমবাপ্পের প্রেমে পড়ে যাই। তাকে দেখে মনে মনে বলেছিলাম, ছেলেটা কী দারুণ! কিন্তু তখন জানতাম না, সে কে।
রিয়ালের ফুটবলার ও এস্তারকে ঘিরে আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। ২৬ বছর বয়সী অভিনেত্রীর সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা ও এদের মিলিতাওয়ের নাম জড়ানো হয়েছিল।