ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি ছয় দফা বার্তা জারি করেছেন। তিনি এতে তেহরানের অবস্থান তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলা লড়াইয়ে ইরান পিছু হটবে না।
সোমবার (১৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
আলি লারিজানি মুসলিমদের ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর জন্য ধর্মীয় কর্তব্যবোধের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ মুসলিম দেশ এ আগ্রাসনের বিরুদ্ধে ইরানকে সমর্থন করতে ব্যর্থ হয়েছে।
আলি লারিজানি বলেন, কিছু ইসলামী সরকারের অবস্থান কি নবীর [মোহাম্মদ] বাণীর সঙ্গে সাংঘর্ষিক নয়। কারণ, মোহাম্মদ(সা.)) বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে ‘হে মুসলিম!’ বলে ডাকতে শুনে - তার উত্তর দিতে ব্যর্থ হয়, সে কি মুসলিম নয়?
তিনি জানান, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে না। কিন্তু, চলমান সংঘর্ষে মধ্যবর্তী কোনো ক্ষেত্র/পক্ষ নেই । আপনারা কোন দিকে আছেন?
আলি লারিজানি বলেন, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকে। তারা যদি পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে আসে, তাহলে সব রাষ্ট্রকে নিরাপত্তা দিতে পারে। এভাবে সবার অগ্রগতি ও স্বাধীনতা নিশ্চিত হবে।
এর মাধ্যমে তিনি জানান, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বিলোপ সম্ভব। এর মাধ্যমে যৌথ নিরাপত্তা নিশ্চিত করা যায়। তার মতে - ইরান শুধু আমেরিকান ঘাঁটি রয়েছে এমন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে। কোনো প্রতিবেশীদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে না ইরান।