Image description

প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় আফগানিস্তানের সুপার এইটে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিয়ম রক্ষার ম্যাচে আফগানরা জিতছে ঠিকই, কিন্তু সুপার এইটে উঠতে পারেনি। 

এদিন কানাডার বিপক্ষে ৮২ রানে জিতলেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে আফগানদের। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ম্যাচ সেরা হন ইব্রাহিম জাদরান।

বৃহস্পতিবার চেন্নাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ২০০ রান করে আফগানিস্তান। কঠিন লক্ষ্যে খেলতে নেমে কানাডা মোহাম্মদ নবী ও রশিদ খানের ঘূর্ণি জাদুতে ফেসে যায়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কানাডা করতে পারে ১১৮ রান। আর তাতেই ৮২ রানের বড় জয় পায় রশিদ খানের দল।

কানাডার হয়ে হর্ষ ঠাকুর সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন।

 

মোহাম্মদ নবী ৭ রানে নেন চারটি উইকেট। এছাড়া রশিদ ১৯ রানে দুটি এবং একটি করে উইকেট শিকার করেন মুজিব উর রহমান ও আজমতউল্লাহ ওমরজাই।

এর আগে নিয়মরক্ষার ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৫ রানের অপরাজিত থাকতে হয় তাকে। তার এই ঝড়ো ইনিংসেই কানাডার বিপক্ষে ২০০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আফগানরা।

 

৫৬ বলে ৭ চার ও ৫ ছক্কায় ইব্রাহিমের ৯৫ রানের ইনিংস খেলেন। এছাড়া ৪৪ রান করেছেন সেদিকুল্লাহ আতাল।

কানাডার হয়ে জাসকারান সিং ৩টি এবং ১টি উইকেট পেয়েছেন লন হেইলিগার।