-
-
বাংলাদেশ ১ম ইনিংস : ৪১৭/৮,
মেহেদী হাসান মিরাজ ৬৫*, তাসকিন আহমেদ ১২*,
বাংলাদেশের লিড ২১৯ রান।
অস্ট্রেলিয়ার ওপর লিডের চাপ সাফল্যের সঙ্গে বাড়িয়ে চলছে বাংলাদেশ। ডারউইন টেস্টের তৃতীয় দিন প্রথম সেশনও জিতে নিল সফরকারীরা। লাঞ্চের আগে ক্যামেরন গ্রিনের শেষ বলে মেহেদী হাসান মিরাজের বিশাল ছক্কা যেন পুরো ম্যাচের প্রতিচ্ছবি - বাংলাদেশের কাছে অসহায় অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের হতাশা বাড়িয়ে চলেছেন মেহেদি হাসান মিরাজ। টেস্টে দশম হাফসেঞ্চুরিকে টেনে নিচ্ছেন বেশ ভালো ভাবে। ভাগ্যও সঙ্গে তার। দ্বিতীয়দিন একবার জীবন পেয়েছিলেন। তৃতীয়দিন ৫২ রানের থাকাকালীন তার ক্যাচ অল্পের জন্য ধরতে ব্যর্থ হন ট্রাভিস হেড। একই ওভারে লং লেগে তাসকিনের সহজ ক্যাচ মিস করেন স্টিভেন স্মিথ।
তাই লাঞ্চে অপরাজিত আছেন দুই ব্যাটার। মিরাজ ৬৫ রানে, তাসকিন ১২ রানে। দুজনের জুটি ৪৫ রানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে আগের দলীয় সর্বোচ্চ ৪২৭ থেকে আর ১০ রান দূরে বাংলাদেশ।
-
২ ঘণ্টা আগে(০৭:২৭)
বাংলাদেশের রান ৪০০ ছাড়াল লিড ছাড়িয়েছে ২০০
বাংলাদেশ ১ম ইনিংস : ৪০৩/৮,
মেহেদী হাসান মিরাজ ৫২*, তাসকিন আহমেদ ১১*,
বাংলাদেশের লিড ২০৫ রান।
মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় বাংলাদেশের দলীয় সংগ্রহ চারশো ছাড়িয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০০৬ সালে ফতুল্লায় অজিদের বিপক্ষে সর্বোচ্চ ৪২৭ রান ছিল বাংলাদেশের। টেস্টে নিজের দশম হাফসেঞ্চুরি করে এগোচ্ছেন মিরাজ। ৬ রান করা তাসকিন আহমেদের সঙ্গে তার জুটি ৩১ রানের।
-
২ ঘণ্টা আগে(০৬:৫৪)
দ্রুত রান তুলে থামলেন তাইজুল
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৭৩/৮,
মেহেদী হাসান মিরাজ ৩৬*, তাসকিন আহমেদ ০*,
বাংলাদেশের লিড ১৭৫ রান।
মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটির রান ১৮। এর মধ্যে তাইজুল ইসলাম করেছেন ১৭ রান। ২৩ বলে দ্রুত এই রান তুলে জস হ্যাজেলউডের বলে ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ আউট হলেন এই বাঁহাতি স্পিনার। দলীয় রান ৮ উইকেটে ৩৭৩। তবে তাইজুলের দ্রুত রান তোলা এই ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৭৫ রানে।
-
২ ঘণ্টা আগে(০৬:৫৩)
হাসানের বিদায়ে জুটি থামল
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৫৫/৭,
মেহেদী হাসান মিরাজ ৩২*, তাইজুল ইসলাম ০*,
বাংলাদেশের লিড ১৫৬ রান।
জস হ্যাজেলউডের বলে এলবিডব্লিউ হয়ে থামল হাসান মাহমুদের লড়াই। মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৪৩ রানের জুটিতে দলকে অনেকটা এগিয়ে দিয়েছেন তিনি। দিনের শুরুতে মিরাজের সঙ্গে জুটি বেঁধে অবশ্য খুব বেশি রান যোগ করতে পারেননি। অষ্টম উইকেট জুটিতে ৮০ বলে ৩৪ রান করা মিরাজের সঙ্গে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম।
-