Image description

বিএনপি প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত রাখে।’

তিনি বলেন, অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এভাবে অর্থ দেওয়ার বিষয়টি বিএনপির ইশতেহারে ছিল না। এটিকে তিনি ‘৩২ নম্বর’ প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া স্কুলের শিক্ষার্থীদের ড্রেস দেওয়ার বিষয়টিকে ‘৩৩ নম্বর’ প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ।

শীর্ষনিউজ