Image description

প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। যার ফলে শেষ ম্যাচটা আজ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পরিণত হয়েছে।

এই ম্যাচে স্বাগতিক অধিনায়ক তাওহীদ হৃদয় টসে জিতেছেন। তিনি নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। 

তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে এনেছে ২টি পরিবর্তন। নুরুল হাসান সোহান ফিরেছেন সৌম্য সরকারের পরিবর্তে। বোলিং আক্রমণে মোস্তাফিজুর রহমানকে বসিয়ে আনা হয়েছে তাসকিন আহমেদকে।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, টিম ডেভিড, ম্যাট রেনশ, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, স্পেন্সার জনসন, অ্যাডাম জাম্পা।