Image description

আগামীকাল মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। গ্রেটেস্ট শো অন আর্থের এই আসরকে ঘিরে পুরো বিশ্ব এখন ফুটবল উন্মাদনায় অপেক্ষার প্রহর গুনছে।

প্রথমবারের মতো তিনটি দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন। তিনটি ভেন্যুতে আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারফরম্যান্সের মাধ্যমে শুরু হবে এবারের আসর।

মেক্সিকো সিটির উদ্বোধনী মঞ্চ মাতাবেন লাতিন পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। তাদের সঙ্গে থাকছে বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’-এর বিশেষ পরিবেশনা। উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

পরদিন টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে আরও দুটি জমকালো আয়োজন অনুষ্ঠিত হবে। কানাডায় পারফর্ম করবেন মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেট, আর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কেটি পেরি ও ফিউচার মঞ্চ মাতাবেন।

শীর্ষনিউজ