Image description

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নোয়াখালীতেও একটি বিয়ে করার অনুরোধ করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। বুধবার সংসদে তিনি এ অনুরোধ জানান।

 

মাহবুব উদ্দিন খোকন বলেন, জ্বালানিমন্ত্রীর শ্বশুর বাড়ি নাটোরে। তাই তিনি নাটোরকে প্রায়োরিটি দেবেন। সুতরাং তাকে আমি অনুরোধ করবো, তিনি যেন নোয়াখালীতেও একটি বিয়ে করেন।

 

উত্তরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জামায়াতের এমপির দিকে ইশারা করে বলেন, আমার সামনে উনারা বসে আছেন। তারা শরিয়া আইন ভালো বোঝেন। অবশ্য আমার এখন তিনটা বাকি আছে। কিন্তু আমার শখ নেই। যেটা করেছি সেটাই যথেষ্ট।

এদিকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগনের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।

বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।