আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে প্রথম দল হিসেবে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে উজবেকিস্তান। ৪০ সদস্যের এই দল নিয়ে রাজধানী তাসখন্দে তিন সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবেন কোচ ফ্যাবিও ক্যানাভারো। এই ক্যাম্প থেকেই চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়া হবে।
প্রাথমিক দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলার জায়গা পেয়েছেন। তাদের মধ্যে ২১ বছর বয়সী ফরোয়ার্ড নোদির আবদুরাজ্জাকভ এবং মিডফিল্ডার শেরজোদ এসানভ রয়েছেন। এ ছাড়া চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা ফরোয়ার্ড খুসাইন নরচায়েভ ও জালোলিদ্দিন মাশারিপভ-ও তালিকায় আছেন।
বিশ্বমঞ্চে উজবেকিস্তানের প্রথম ম্যাচ ১৭ জুন মেক্সিকোতে, যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। এরপর হিউস্টনে পর্তুগালের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ২৭ জুন আটলান্টায়, যেখানে তাদের প্রতিপক্ষ কঙ্গো ডিআর।
উজবেকিস্তানের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: ভ্লাদিমির নাজারভ, উৎকির ইউসুপভ, বতিরালি এরগাশেভ, আবদুভোখিদ নেমাতভ
ডিফেন্ডার: ইব্রোখিমখালিল ইউলদোশেভ, আভাজবেক উলমাসালিয়েভ, জাখঙ্গির উরোজভ, রুস্তমজন আশুরমাতভ, মুখাম্মাদকোদির হামরালিয়েভ, উমারবেক এশমুরোদভ, আবদুকোদির খুসানভ, আবদুল্লাহ আবদুল্লাহয়েভ, ফারুখ সায়ফিয়েভ, খোজিয়াকবার আলিজোনভ, শেরজোদ নাসরুল্লায়েভ, মুহাম্মাদরাসুল আবদু মাজিদভ, বেহরুজ করিমভ, দিয়র ওরতিকবোয়েভ
মিডফিল্ডার: কুভান্দিক রুজিয়েভ, শেরজোদ এসানভ, নদিরবেক আবদুরজোকভ, ওদিলজন খামরোবেকভ, উমারালি রাখমোনালিয়েভ, আলিশের ওদিলভ, সাদরোরবেক বাখরোমভ, আকমাল মজগোভয়, ওতাবেক শুকুরভ, জামশিদ ইস্কান্দারভ, জাসুরবেক জালোলিদ্দিনভ, আজিজজন গানিয়েভ
ফরোয়ার্ড: আব্বোসবের ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, দোস্তনবেক খামদামভ, ওস্টন উরুনভ, রুসলানবেক জিয়ানভ, আজিজবেক আমোনভ, খুসাইন নরচায়েভ, শেরজোদ তেমিরভ, ইগর সের্গিয়েভ, এলডোর শমুরোদভ।